Home আন্তর্জাতিক মোদির সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
আন্তর্জাতিক

মোদির সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

Share
Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট সূত্র। তবে এর আগে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও কয়েকজন শীর্ষ মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশ একসঙ্গে বসলে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যায় না। উভয় দেশের জন্য লাভজনক সমাধান খুঁজে বের করাই লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ওই বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ আশা করে, ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকার বিষয়টি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট এবং দেশটির প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে। শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় দুই দেশের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে।...

যুক্তরাজ্যে বাড়িতে আগুনে মা ও তিন সন্তানের মৃত্যু

যুক্তরাজ্যের মার্সিসাইডে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে এক মা ও তাঁর তিন সন্তানের মৃত্যু...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

;