Home জাতীয় বঙ্গোপসাগরে লঘুচাপ, ১৩ থেকে ১৯ আগস্ট বাড়তে পারে বৃষ্টি
জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, ১৩ থেকে ১৯ আগস্ট বাড়তে পারে বৃষ্টি

Share
Share

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারের মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বুধবার কিছুটা শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হবে। বুধবারের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে ১৩ আগস্ট থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এ অবস্থা ১৯ আগস্ট পর্যন্ত থাকতে পারে।

এ সময়ে উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে জানান তিনি। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হলেও আগের মতো টানা অতিভারী বৃষ্টির সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার আগের দিনের তুলনায় দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়লেও বৃষ্টির পরিমাণ ছিল কম। ওই দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে।

বৃষ্টির পরিমাণ কম থাকায় মঙ্গলবার দেশের তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এতে বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বুধবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;