Home জাতীয় ‘পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে চায় নানা অপশক্তি’
জাতীয়

‘পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে চায় নানা অপশক্তি’

Share
Share

পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে নানা অপশক্তি তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাক্ট রিসার্চ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘Indigenous Identity is Irrelevant for Bangladesh’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট ভূখণ্ডের এক-দশমাংশ। এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বিভিন্ন অপশক্তি এই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই রাজনীতিবিদদের উচিত, এই সমস্যার একটি স্থায়ী ও চূড়ান্ত সমাধান করা।’

তিনি আরও বলেন, ২০০৮ সালে একটি রিট পিটিশনের মাধ্যমে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা ভোটার হওয়ার সুযোগ পান। একই রিটের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহার না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে সবার জন্য সমান নাগরিক মর্যাদা নিশ্চিত করেছিলেন।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;