Home আন্তর্জাতিক মোদিকে ফিজির প্রধানমন্ত্রী বললেন, আপনার প্রতি কেউ খুশি নয়
আন্তর্জাতিক

মোদিকে ফিজির প্রধানমন্ত্রী বললেন, আপনার প্রতি কেউ খুশি নয়

Share
Share

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ককে কেন্দ্র করে নয়াদিল্লিতে এক সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা বলেন, “আপনার প্রতি কেউ খুশি নয়।” তবে একইসঙ্গে তিনি মোদিকে আশ্বস্ত করে বলেন, “আপনি যথেষ্ট শক্তিশালী। এই অস্বস্তিকর পরিস্থিতি সামলে নিতে পারবেন।”—খবর এনডিটিভির।

রবিবার তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান ফিজির প্রধানমন্ত্রী রবুকা। সফরে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই ছিল তার মূল উদ্দেশ্য।

সোমবার মোদি ও রবুকার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কর্মপরিকল্পনায় সই করে। পাশাপাশি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

নয়াদিল্লির সপ্রু হাউসে ভারতীয় পররাষ্ট্রবিষয়ক পরিষদ (আইসিডব্লিউএ) আয়োজিত ‘ওশান অব পিস’ শীর্ষক বক্তৃতা শেষে রবুকা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়— বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় এই ধারণাটি কতটা সাড়া পাচ্ছে।

উত্তরে রবুকা জানান, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এখনও ব্যক্তিগত সাক্ষাৎ হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আবেদন করেছেন। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, “অনেক বড় দেশের নেতারা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। আমি পরিবারের উদাহরণ দিয়েছি। পরিবারের সবচেয়ে ছোট বা দুর্বল সদস্য অস্বস্তি প্রকাশ করলে সবাই মনোযোগ দেয়। কারণ বাইরের ঘটনাগুলো আমাদের ওপরও প্রভাব ফেলে।”

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর সঙ্গে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও যোগ হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হওয়া এ শুল্কের ফলে চিংড়ি, পোশাক, চামড়া, রত্ন ও গয়নার মতো শ্রমনির্ভর খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবুকার প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম ভারত সফর। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সব খাত ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে ব্যাপক ও ভবিষ্যতমুখী আলোচনা করেছেন।

বিশ্লেষকদের মতে, রবুকার এ মন্তব্য একদিকে যেমন ভারতের কূটনৈতিক চাপে পড়ার ইঙ্গিত দিচ্ছে, তেমনি ছোট দ্বীপরাষ্ট্রগুলোর কণ্ঠস্বর আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার পরে ভারতীয় যুবককে ধরে আনলো স্থানীয়রা

পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকা থেকে তমিজ উদ্দিন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)...

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০১৫ সালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে র‍্যাবের টিএফআই সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন...

Related Articles

কুরআনের আয়াত ‘প্রচার’ করায় মসজিদ বন্ধ করে দিল ফরাসি আদালত

ইসলামি উপাসনা ও ধর্মীয় স্বাধীনতার ওপর চাপ প্রয়োগের চলমান বিতর্কের মধ্যেই ফ্রান্সের...

সৌদি আরামকোর জিজান শোধনাগারে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূলীয় জিজান এলাকায় অবস্থিত বিশ্বের অন্যতম সর্ববৃহৎ...

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী...

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান: ডোপ টেস্টে পাইলটের দেহে মিলল মাদকের উপস্থিতি

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে আকস্মিক নিচে নেমে আসা একটি যাত্রীবাহী...