Home জাতীয় অপরাধ মুন্সীগঞ্জে বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মুন্সীগঞ্জে বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু

Share
Share

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে আব্দুল আহাদ (৩৪) নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের জোর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদ ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রাহমান জানান, মাদক কেনার জন্য বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন আহাদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় ছুরি হাতে বাবার দিকে হামলা করতে গিয়ে আহাদের পেটে আঘাত লাগে। পরে নিজেকে রক্ষায় আবুল হোসেন ছুরি কেড়ে নিয়ে ছেলেকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। অভিযুক্ত আবুল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আবুল হোসেন বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য আমাকে বারবার চাপ দিত। সকালে আবার টাকা চাইলে অস্বীকৃতি জানাই। তখন সংঘর্ষ বাধে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।”

নিহতের ভগ্নিপতি হামিম আহমেদ জানান, আহাদকে আসক্তি মুক্ত করতে রিহ্যাবে রাখা হলেও কোনো পরিবর্তন হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার...

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম...

Related Articles

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।...

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন)...

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...