Home জাতীয় অপরাধ মুক্তিপণের কলের দুই দিন পর ডোবায় মিলল শিশু হাসানের মরদেহ
অপরাধ

মুক্তিপণের কলের দুই দিন পর ডোবায় মিলল শিশু হাসানের মরদেহ

Share
Share

ফেনীর দাগনভূঞা উপজেলায় অপহরণের দুই দিন পর মোহাম্মদ হাসান নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ড্রেনসদৃশ একটি ডোবায় শিশুটির লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিশু মোহাম্মদ হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মোহাম্মদ তারেকের ছেলে। তার বাবা দাগনভূঞা পৌর এলাকার আমানউল্লাহপুর বাঁশপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে লাইটিংয়ের কাজ করতেন।

পরিবার জানায়, গত ৯ মে বিকেলে হাসান নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা ফোন করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার টাকা জোগাড়ের চেষ্টা করলেও শেষ পর্যন্ত শিশুটিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিবারের অভিযোগ, বিষয়টি থানায় জানানো হলেও দাগনভূঞা থানা পুলিশ তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তবে পুলিশ দাবি করেছে, তারা বিষয়টি তদন্ত করছিল।

শিশুটির মা জানান, অপহরণকারীদের দেওয়া নম্বর পরে বন্ধ হয়ে যায় এবং এরপর আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি ডোবায় পড়ে মারা গেছে। কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর...

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন...

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির এক নেতাকে কুপিয়ে হাত ও পায়ের...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

;