Home আন্তর্জাতিক মিনেসোটায় ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী ইলহান ওমর
আন্তর্জাতিক

মিনেসোটায় ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী ইলহান ওমর

Share
Share

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে (প্রাইমারি) জয় পেয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। মঙ্গলবারের এই জয়ের মধ্য দিয়ে আগামী প্রতিনিধি পরিষদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি।

মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ২০১৮ সাল থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইলহান ওমর। এর আগে চারবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এবার প্রাইমারিতে তিনি ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।

মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবারের প্রাইমারিতে ইলহান ওমরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলি টি. লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নাট শ্লুটার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক কঠোর নীতির সমালোচক হিসেবে পরিচিত ইলহান ওমর। গত সাধারণ নির্বাচনে তিনি প্রায় ৫০ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন। ২০২৪ সালের ডেমোক্রেটিক প্রাইমারিতেও তিনি ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পান। এবারও তাঁকে বড় কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি।

অন্যদিকে, এই আসনে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে জন নাগেল ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নির্বাচনের আগের দিন সোমবার ইলহান ওমর অভিযোগ করেন, রিচফিল্ডে তাঁর উপস্থিতিতে অনুষ্ঠিত একটি টাউন হল সভার বাইরে হোমল্যান্ড সিকিউরিটির একজন তদন্তকারীকে দেখা গেছে। ওই কর্মকর্তার উপস্থিতির উদ্দেশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এর আগে গত জানুয়ারিতে মিনিয়াপোলিসে একটি টাউন হল অনুষ্ঠানে হামলার শিকার হন ইলহান ওমর। এক ব্যক্তি তাঁর দিকে তরল পদার্থ ছুড়ে মারেন। পরে সেটি আপেল সিডার ভিনেগার বলে শনাক্ত হয়। হামলার পর ইলহান ওমর বলেছিলেন, তিনি ভয় পাওয়ার বা দমে যাওয়ার মানুষ নন।

ডেমোক্রেটিক প্রাইমারিতে এই জয়ের মধ্য দিয়ে আবারও মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ার পথে এগিয়ে গেলেন ইলহান ওমর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।...

বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু

\ মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবাকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছেলে।...

Related Articles

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে অন্তত ১৫০ বছর বেঁচে থাকা...

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত অন্তত ৫

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে...

মোদিকে প্রশ্নের মুখে ফেলা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা...

;