Home জাতীয় প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার
জাতীয়

প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার

Share
Share

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ ছাড়া দেশে বর্তমানে ১১১টি মহিলা কলেজ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে সিদ্ধান্ত প্রস্তাব ও এর ওপর আনা সংশোধনীর বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এদিন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম তাঁর উপজেলায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। এ সময় আরও কয়েকজন সংসদ সদস্য একই দাবি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।

ডেপুটি স্পিকার বলেন, ‘বিফোর ইউ স্টার্ট, আমার বাড়ি কলমাকান্দা। এর পাশে ধর্মপাশা, মধ্যনগর, সুনামগঞ্জের দুইটা উপজেলা—এই তিনটা উপজেলার মধ্যে একটাও কোনো ধরনের কোনো মহিলা কলেজ নেই। তো কলমাকান্দা নামটা একটু হুইপ আশরাফ উদ্দিন নিজাম মহোদয় যদি একটু লিখে রাখতেন, ওনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ।’

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘কলমাকান্দা, ভুলব না। নামটা অত্যন্ত সুন্দর।’

সিদ্ধান্ত প্রস্তাবের বিষয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, লাকসাম উপজেলার বিষয়ে একজন সংসদ সদস্য প্রস্তাব এনেছেন। অন্য সংসদ সদস্যরাও একই বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সরকারও নারীশিক্ষার সম্প্রসারণ চায়, যেমনটি চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ১৮ কোটি লোকের ৩৬ কোটি হাত চাই’—এমন প্রত্যাশা ছিল বেগম খালেদা জিয়ার। তিনি নারীদের ঘরে বসে থাকতে দিতে চাননি। এ জন্য মেয়েদের জন্য প্রথমে দশম শ্রেণি পর্যন্ত এবং পরে উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। তবে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি চালুর সুযোগ তাঁর হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে সারা দেশে ১১১টি মহিলা কলেজ রয়েছে। এর মধ্যে ৬৪টি জেলা শহরে একটি করে মহিলা কলেজ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সারা দেশে জরিপ চালাচ্ছে—কোন কোন উপজেলায় মহিলা কলেজ রয়েছে এবং কোথায় নতুন কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ বিষয়ে সমীক্ষা শেষে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব উপজেলায় মহিলা কলেজ রয়েছে, সেখানে সেগুলো থাকবে; আর যেসব উপজেলায় নেই, সেখানে নতুন কলেজ প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া শতবর্ষী স্কুল ও কলেজ সম্পর্কেও প্রধানমন্ত্রী তথ্য জানতে চেয়েছেন।

সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত প্রস্তাবটি আপাতত প্রত্যাহারের জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২২ যানবাহনে নাশকতা

রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানার অধীন...

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য...

Related Articles

নিজের এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, জানবেন যেভাবে

একসময় রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে সহজেই মোবাইল ফোনের সিম...

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময়...

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের...

;