Home বিনোদন ডি পলের সঙ্গে বিয়ের প্রস্তুতি শুরু, আংটি পরে জল্পনা বাড়ালেন স্তোসেল
বিনোদন

ডি পলের সঙ্গে বিয়ের প্রস্তুতি শুরু, আংটি পরে জল্পনা বাড়ালেন স্তোসেল

Share
Share

আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের সঙ্গে কাতার বিশ্বকাপের আগ থেকেই সম্পর্কে আছেন আর্জেন্টাইন পপ তারকা তিনি স্তোসেল। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়েছে। এবার বিয়ের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা—এমন জল্পনা আরও জোরালো হয়েছে স্তোসেলের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করেছেন এই যুগল। সামাজিক যোগাযোগমাধ্যমে ডি পলের উদ্দেশে রোমান্টিক বার্তা দেওয়ার পাশাপাশি বাগদানের আংটি পরা ছবিও প্রকাশ করেছেন স্তোসেল।

স্তোসেল লিখেছেন, ‘এবং একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।’

বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে সম্প্রতি প্যারিসে গেছেন স্তোসেল। সেখানকার কিছু মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। নিজের অনুভূতি জানিয়ে এই পপ তারকা বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, খুব খুশি।’

পোশাকের ট্রায়ালের সময় ডি পলের সঙ্গে ফোনে কথা বলেন স্তোসেল। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম আমরা শুধু কাপড় দেখতে যাব। কিন্তু আমি এটা পরেও দেখলাম…।’

জবাবে ডি পল বলেন, ‘আমার জীবনের প্রতিটি দিন আমি সেই মুহূর্তটির স্বপ্ন দেখি। আমাকে এতটা সুখী করার জন্য তোমাকে ধন্যবাদ।’

যদিও তাঁরা কেউ সরাসরি বিয়ের কথা নিশ্চিত করেননি, ডি পলের বক্তব্য ও স্তোসেলের বিয়ের পোশাকের ট্রায়ালকে বিয়ের প্রস্তুতির ইঙ্গিত হিসেবেই দেখছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

এর আগে ২০২৬ সালের মে মাসে স্তোসেলের সঙ্গে বাগদানের ঘোষণা দেন ডি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটির ছবিও প্রকাশ করেন তিনি। এরপর থেকেই তাঁদের বিয়ের তারিখ নিয়ে কৌতূহল তৈরি হয়।

সম্প্রতি আর্জেন্টিনার উপস্থাপক সুসানা হিমেনেসের অনুষ্ঠান ‘পোর এল মুন্দো’-তে আলেহান্দ্রো ‘মার্লে’ ভিয়েবের সঙ্গে কথোপকথনের সময় বিয়ের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা হয়। সেখানে বলা হয়, স্তোসেল ও ডি পলের বিয়ে ১৯ ডিসেম্বর ২০২৬ হতে পারে।

তবে এই তারিখের বিষয়ে স্তোসেল বা ডি পল কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে ১৯ ডিসেম্বরই তাঁদের বিয়ের দিন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ভক্তদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

অস্কারে যাচ্ছে ‘রইদ’

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর...

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

কুকুরের উপদ্রব নিয়ে কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো বেওয়ারিশ কুকুর

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন শিবসেনা...

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

ছোটপর্দার আলোচিত অভিনেতাদের একজন সাইদুর রহমান পাভেল। ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো...

;