Home জাতীয় দুর্ঘটনা বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু
দুর্ঘটনা

বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু

Share
Share

\

মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবাকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছেলে। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের চকরিয়ায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল দে (৬৫) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। ডুলাহাজারা বাজারে তাঁর একটি ওষুধের দোকান ছিল। তাঁর ছেলে রনি দে। হাইওয়ে পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় বাবুল দের মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশ, পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। তাঁর ছেলে রনি দে-ও অন্য একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন তিনি। বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলে গিয়েছিল।

পরে বাবাকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান রনি দে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রনি দে প্রথম আলোকে বলেন, ‘ধারণা করছি কোনো গাড়ির ধাক্কায় আমার বাবা নিহত হয়েছেন।’

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাবুল দের মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে থানার এসআই খোকন চন্দ্র দাশ বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের চাওয়া অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার...

নওগাঁয় ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পিকআপচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা...

Related Articles

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।...

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘণ্টা পর বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর ও লাশ দেখে শোকে...

মাঠে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলারের

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

;