Home জাতীয় অপরাধ সুনামগঞ্জে দুই শিশুর লাশ উদ্ধার, বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ
অপরাধ

সুনামগঞ্জে দুই শিশুর লাশ উদ্ধার, বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ

Share
Share

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলায় হাওরের তীর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ঘুমের ওষুধ খাইয়ে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবা কামরুল হাসানের বিরুদ্ধে। বুধবার তাঁকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

নিহত দুই শিশু হলো দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের কামরুল হাসানের ছয় বছর বয়সী ছেলে মোহাদ্দিস ও চার বছর বয়সী মেয়ে তুলনা আক্তার।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল জানিয়েছেন, বাড়ি ফেরার পথে প্রথমে শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের কাছে হাওরে এক সন্তানকে এবং পরে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কাছে দেখার হাওরে অপর সন্তানকে পানিতে ফেলে দেন। এর আগে দুই শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার স্ত্রী ফুলজান নেসার সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে নিয়ে সিলেটে চলে যান ফেরিওয়ালা কামরুল। সেখানে দুই দিন থাকার পর রোববার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে সোমবার রাতে বাড়ি ফিরলেও তাঁর সঙ্গে দুই সন্তান ছিল না।

বাড়ি ফিরে ফেসবুক লাইভে দুই সন্তান হারিয়ে গেছে বলে জানান কামরুল। স্বজনেরা জানান, এরপর তাঁর আচরণ ও কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়।

এর মধ্যে মঙ্গলবার সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার দুটি পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কাছে দেখার হাওর থেকে উদ্ধার হওয়া শিশুর লাশ সকালে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরে পুলিশ জানতে পারে, লাশটি কামরুলের ছেলে মোহাদ্দিসের।

স্থানীয় লোকজন কামরুলের আচরণ সন্দেহজনক মনে করে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিশুকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, কামরুলের চার সন্তান রয়েছে। সংসারে আর্থিক অসচ্ছলতা এবং সন্তানদের ভরণপোষণ ও লালন-পালন নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। এর জেরেই দুই সন্তানকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় শান্তিগঞ্জ অথবা সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলা করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কামরুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...

Related Articles

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার...

;