Home জাতীয় পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ
জাতীয়

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

Share
Share

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তাঁকে আটকের খবর ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাঁর বিরুদ্ধে পাওয়া একটি অভিযোগের তদন্ত চলছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত।

পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগের সূত্র ধরে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে—এমন খবরও পুলিশ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে আটকের বিষয়টি নাকচ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

কালবেলাকে তিনি বলেন, ‘জাহাঙ্গীর আটক কিংবা গ্রেপ্তার হননি। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল (মঙ্গলবার) তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলোতে তদন্তকাজ চলমান রয়েছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে আর নিচে নামার সাহস পাচ্ছিলেন না তিনি। তাঁর ভয়, গাছ...

Related Articles

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে...

বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের...

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত...

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে...

;