Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে ইরানের সংশোধিত শান্তি প্রস্তাব হস্তান্তর
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে ইরানের সংশোধিত শান্তি প্রস্তাব হস্তান্তর

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা প্রশমনে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি সংশোধিত শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা শান্তি আলোচনায় নতুন করে অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সোমবার (১৮ মে) রয়টার্সকে পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এই প্রস্তাব পৌঁছে দিয়েছে। তবে দুই পক্ষের অবস্থানের পার্থক্য এখনো বড় হওয়ায় সমঝোতায় পৌঁছাতে সময় লাগতে পারে বলে সূত্রটি মন্তব্য করেছে। তাদের ভাষায়, “আমাদের হাতে খুব বেশি সময় নেই।”

সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই তাদের অবস্থান ও শর্ত বারবার পরিবর্তন করছে, যা আলোচনাকে আরও জটিল করে তুলছে।

এদিকে তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুভাবাপন্ন সম্পর্ক নেই। তিনি দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাকায়ি বলেন, মধ্যপ্রাচ্যে প্রকৃত হুমকি হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি। তিনি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি থেকে আঞ্চলিক দেশগুলোকে শিক্ষা নিতে হবে এবং নিজেদের অবস্থান আরও সতর্কভাবে নির্ধারণ করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের পক্ষেই অবস্থান নিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন কৌশলগত কাঠামো তৈরির কাজ চলছে বলে জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়...