Home জাতীয় আইন-বিচার সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড
আইন-বিচার

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

Share
Share

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর এলাকার আশিক আলীর ছেলে জয়নাল (২৫) এবং কান্দিরগাঁও এলাকার মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর স্থানীয় কাইরঘাট এলাকার বাসিন্দা মছবিবরের ১৪ বছর বয়সী মেয়েটি নানাবাড়িতে যাওয়ার পথে অভিযুক্তরা তাকে জোর করে তুলে নিয়ে শাহবাজপুরে জয়নালের বাড়িতে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মছবিবর বাদী হয়ে বিশ্বনাথ থানায় জয়নাল ও নাজিম উদ্দিনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৪ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলায় পুলিশ সদস্যসহ ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন।

বুধবার রায় ঘোষণার দিন দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট নূর আহমদ শুভ বলেন, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ রায় যৌন সহিংসতার ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক

প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’। মূল জেনারেটরে ত্রুটির কারণে জাহাজটি চার দিন বিদ্যুৎহীন...

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দরভাবে সম্পন্নের প্রস্তুতি শেষ: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...

Related Articles

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায়...

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে  শেখ মুজিবুর রহমানেরবাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তর্বর্তীকালীন...

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার...

মহাখালীতে মাদক খাইয়ে দিনের পর দিন ধর্ষণ: আত্মহননের পথ বেছে নিল ১৩ বছরের সিমি

রাজধানীর মহাখালীতে ১৩ বছর বয়সী কিশোরী সিমির মর্মান্তিক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে...