Home আঞ্চলিক ওসমানীনগরে লতিফিয়া হিফযুল কুরআন একাডেমির প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুহাম্মদ আজাদ আলী
আঞ্চলিক

ওসমানীনগরে লতিফিয়া হিফযুল কুরআন একাডেমির প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুহাম্মদ আজাদ আলী

Share
Share

আগামী ২৩ মে ২০২৬ ইংরেজি, শনিবার অনুষ্ঠিতব্য লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি, ওসমানীনগরের পাগড়ি ও সনদ বিতরণী এবং বার্ষিক মাহফিল সফল করার লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রবের সভাপতিত্বে ও হোস্টেল সুপার কে এম শুহেদ আহমদের পরিচালনায় গতকাল (১৮ মে ২০২৬) সোমবার বেলা ৩টায় একাডেমির হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ আজাদ আলী।

পাগড়ি ও সনদ বিতরণী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। দীর্ঘদিন পর একাডেমির প্রধান পৃষ্ঠপোষক আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর আগমন উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদ ও একাডেমির পক্ষ থেকে মাহফিল সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ মাহবুব আহমদ, সহসভাপতি হাফিজ ইমাদ উদ্দিন, হাফিজ আব্দুল্লাহ আল মামুন, হাফিজ জুমান আহমদ জামিল, হাফিজ রুমান খান, হাফিজ জুবায়ের আহমদ, হাফিজ তামিম আহমদ, সদস্য হাফিজ সানজিদ আহমদ, হাফিজ কামরুল ইসলাম, হাফিজ ফাহমিদ, হাফিজ মাহতাব, হাফিজ সাব্বির আহমদ, হাফিজ রুহুল আমিন, হাফিজ আরিফ হুসেন মাসুম, হাফিজ তামিম আহমদ সুহান, হাফিজ শফিউর রহমান, হাফিজ মকসুদুল আমিন, হাফিজ আবু সাঈদ, হাফিজ শাহাদাত হোসেন প্রমুখ।

উক্ত মাহফিল সফল ও সার্থক করতে প্রাক্তন ছাত্র পরিষদসহ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখাসহ সর্বস্তরের মুসলিম জনতার প্রতি আহ্বান জানিয়েছেন একাডেমির প্রিন্সিপাল মাওলানা এম এ রব ও প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ আজাদ আলী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি...

পিয়নের আশ্বাসে ফরম পূরণ না হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী পিয়নের প্রতারণার অভিযোগ...

গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

২০২৫–২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র...