Home আঞ্চলিক পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকভর্তি ১৯ মহিষ লুট
আঞ্চলিক

পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকভর্তি ১৯ মহিষ লুট

Share
Share

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী


রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা–রাজশাহী মহাসড়কে ডাকাতির ঘটনায় ট্রাকভর্তি ১৯টি মহিষ লুট হয়েছে। এ সময় ট্রাকচালক, তাঁর সহকারী এবং সঙ্গে থাকা আরও দুজনকে জিম্মি করে সিরাজগঞ্জে নিয়ে গিয়ে একটি পাটখেতে ফেলে রেখে যায় ডাকাতরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার তারাপুর ও মাইপাড়া এলাকার মধ্যবর্তী মহাসড়কে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী সিলেট থেকে ১৯টি মহিষ কিনে একটি ট্রাকে করে রাজশাহীর সিটি হাটে নিয়ে আসছিলেন। পথে তারাপুর ও মাইপাড়া বাজারের মধ্যবর্তী নির্জন এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল একটি ড্রামবাহী ট্রাক দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে মহিষবাহী ট্রাকটির গতিরোধ করে।

এরপর ডাকাতরা ট্রাকচালক, তাঁর সহকারী এবং সঙ্গে থাকা আরও দুজনকে মারধর করে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে। পরে মহিষবোঝাই ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চারজনকে সঙ্গে করে সিরাজগঞ্জের কাচিকাটা টোল প্লাজার আগে একটি পাটখেতে ফেলে রেখে যায়।

ভুক্তভোগীরা পরে নিজেদের বাঁধন খুলে মহিষের মালিকদের সঙ্গে যোগাযোগ করেন।

এ ঘটনায় বুধবার বিকেলে মহিষ ব্যবসায়ী ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা গোলাপ নবী বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ...

Related Articles

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষায় প্যারেড ও সাক্ষাৎকার

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে...

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;