Home জাতীয় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

Share
Share

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাতে দৌলতপুর উপজেলার ধলনগর সীমান্তের ভারতীয় অংশে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন—যশোর এমএস আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জোদালবাড়ি এলাকার হাবুল মিয়ার ছেলে মো. আরজিলিন (২২)। নিহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। প্রথমে আমরা একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হলেও পরে আরও একজনের মৃত্যুর সংবাদ জানতে পারি।

তবে নিহত আরজিলিনের পরিবারের সদস্যদের দাবি, রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি আরজিলিনকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সীমান্তের ভারতীয় অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আরজিলিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতে নিয়ে যায়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে আনুমানিক ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় ধলনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। চোরাচালানের মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পিপুলবাড়িয়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের বাধা দেন। এ সময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর চড়াও হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে আরজিলিন ও অন্য একজন গুলিবিদ্ধ হন। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বিএসএফের কাউন্টারপার্টের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্পেন–সৌদি ম্যাচে পতাকা প্রদর্শনে ব্যতিক্রমী সিদ্ধান্ত ফিফার

স্পেন ও সৌদি আরবের ম্যাচের আগে জাতীয় পতাকা প্রদর্শনের প্রচলিত প্রটোকলে পরিবর্তন এনেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা ধর্মীয় বাণীর প্রতি সম্মান...

মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা

বিশ্ব বাবা দিবসে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। রোববার...

Related Articles

উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক...

জামালপুরে পড়ে থাকা লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি...

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

মো : ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ...

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে সাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দরিদ্র ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী...