Home আঞ্চলিক বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আঞ্চলিকসিলেট

বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Share
Share

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে ঈদের আগে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়।

আয়োজকরা জানান, ফ্রান্স প্রবাসী লুৎফর রহমান লিজাদের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, সেমাই, ময়দা, দুধের গুঁড়া ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাষ্টার বাবুল মিয়া, আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আলী, সেক্রেটারি জুয়েল আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সাদী, সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কামাল আহমেদ, সেক্রেটারি মকবুল আহমেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফখর উদ্দিন, রামপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া মোহাম্মদ শাহেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা রজব আলী, রেনু মাষ্টার, নাজমুল ইসলাম, সাজ্জাদুর রহমান, হোসাইন আহমেদ, কফিল উদ্দিন, তানবীর আহমেদ ফাহিমসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পটুয়াখালীতে ফজরের নামাজে সিজদারত অবস্থায় তরুণ ইমামের মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মৃত্যু বরণ করেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৩) নামের এক তরুণ আলেম। সোমবার (১৭ আগস্ট)...

পুরো গাজা উপত্যকা দখল করতে হবে – ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসকারী কিছু ফিলিস্তিনির বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তারা মানবাধিকারের আওতায় পড়ে না বলে চরম বিতর্কিত মন্তব্য করেছেন...

Related Articles

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে...

মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক...

ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষক রুবেলের: মুন্সীগঞ্জে শোকের ছায়া

​মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরস্থ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি...

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

দিরাই প্রতিনিধি, সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে...