Home সাম্প্রতিক বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
সাম্প্রতিক

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

Share
Share

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের অধীনে পরিচিতি বা প্রভাব খাটিয়ে কোনো ধরনের সুবিধা নেওয়ার সুযোগ থাকবে না। মন্ত্রী যত প্রভাবশালীই হোন না কেন, কার সঙ্গে কার পরিচয়—এসব বিবেচনায় কোনো পৃষ্ঠপোষকতা করা হবে না।

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল এবং পরে উচ্চ প্রবৃদ্ধির পথে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর উদ্দেশ্য হলো দেশের অর্থনীতিকে চাঙা করা, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি ও শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা।

তিনি বলেন, ব্যবসা সহজ করতে অর্থাৎ ‘ইজ অব ডুয়িং বিজনেস’ নিশ্চিত করতে অতীতে বিভিন্ন বিধিনিষেধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে যে বাধা তৈরি করা হয়েছিল, সেগুলো থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটেই ডিরেগুলেশনের ঘোষণা দেওয়া হয়েছে। এর বাস্তবায়ন ও কার্যকর করার জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের একটি হলো চট্টগ্রামের এই যৌথ সভা।

অর্থমন্ত্রী বলেন, ‘আজকের সভায় মূলত এনবিআর ও বন্দরের যৌথ উদ্যোগে কাস্টমস ও বন্দরের কার্যক্রম যাতে আরও সহজ ও ঝামেলামুক্তভাবে পরিচালিত হয়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, কাস্টমসের নিয়ন্ত্রণমূলক জটিলতা এবং বন্দরে অতিরিক্ত খরচের কারণে সাধারণ মানুষকে উচ্চমূল্যের পণ্যের চাপ নিতে হয়। একই সঙ্গে এসব কারণে ব্যবসায়ীদের পরিচালন ব্যয়ও বেড়ে যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

ভারতে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

;