Home সাম্প্রতিক বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার
সাম্প্রতিক

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

Share
Share

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—বলইশিমুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুল হক, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, সদস্য মোহাম্মদ আলী, আব্দুল মালেক, আবু তাহের, গিয়াস উদ্দিন, মো. শাহজাহান, মোশাররফ হোসেন ও সম্রাজ। এছাড়া রোয়াইলবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং নওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুল্লাহও বহিষ্কারের তালিকায় রয়েছেন।

এ বিষয়ে কথা বলতে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মজনু জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “দলের শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।”

স্থানীয় রাজনৈতিক মহলে এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা জোরদারে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে বলেও পর্যবেক্ষকদের মত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর...

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

অনলাইন অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলের নিজ কক্ষে ডেকে এনে বিতর্কের...

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার...

এএফপিকে সাক্ষাৎকার: প্রাণনাশের ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান শেখ হাসিনা

গ্রেপ্তার, কারাদণ্ড কিংবা প্রাণনাশের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে...