Home জাতীয় সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী, জানালেন আসল সত্য
জাতীয়সাম্প্রতিক

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী, জানালেন আসল সত্য

Share
Share

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অমর জুটি সালমান শাহ ও শাবনূরকে ঘিরে গত তিন দশক ধরে চলা প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক ছিল না; বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতো স্নেহ করতেন সালমান।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন নীলা চৌধুরী। সেখানে ছেলে ও শাবনূরের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সালমানের কোনো নিজস্ব বোন না থাকায় তিনি শাবনূরকে ছোট বোনের চোখে দেখতেন এবং চলচ্চিত্র জগতে কাজের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করতেন। শাবনূরও সালমানের ওপর অনেকটাই নির্ভর করতেন বলে মন্তব্য করেন তিনি।

তবে সালমানের মায়ের দাবি, তৎকালীন সময়ে শাবনূর মাঝে মাঝে বিশেষ সম্পর্কের একটি আবহ তৈরি করার চেষ্টা করতেন, যা পরবর্তীতে ঘনিষ্ঠতা নিয়ে নানা কাল্পনিক গল্পের জন্ম দেয়।

অন্যদিকে, চিত্রনায়িকা শাবনূর শুরু থেকেই প্রেমের এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার বক্তব্য, সালমান শাহ তার কাছে ছিলেন ভাইয়ের মতো একজন পথপ্রদর্শক। তাদের বন্ধুত্ব ও পর্দার অনবদ্য রসায়নকে পুঁজি করে তৎকালীন কিছু ব্যক্তি ও সংবাদমাধ্যম মনগড়া সংবাদ প্রচার করেছিল।

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার রহস্যজনক মৃত্যুর আগ পর্যন্ত মাত্র চার বছরের স্বল্প ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি, যার মধ্যে ১৪টিতেই তার বিপরীতে ছিলেন শাবনূর। ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখী’, ‘আনন্দ অশ্রু’র মতো ব্যবসা সফল চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটিকে ঘিরে দর্শকমনে চর্চা এখনো অব্যাহত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;