Home রাজনীতি ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ছাত্রদলের দুই নেতার পদত্যাগের ঘোষণা
রাজনীতি

ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ছাত্রদলের দুই নেতার পদত্যাগের ঘোষণা

Share
Share

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরি না পাওয়ার ক্ষোভে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান নিজেদের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করেন।

ইবনে হাসান ২০২২ সাল থেকে ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তাঁর প্রকাশ করা পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখানো হয়েছে।

অন্যদিকে, ২০০৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মেহেদী হাসান রিংকু পদত্যাগপত্রে কর্মীদের অবমূল্যায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ করেছেন।

মেহেদী হাসান রিংকু বলেন, ‘দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। কিন্তু বর্তমানে কর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং কাজ করার পরিবেশ না থাকায় স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি।’

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ না পাওয়াকে কেন্দ্র করেই মূলত ওই দুই নেতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও ইবনে হাসানের প্রকাশ করা পদত্যাগপত্রে বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি।

সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রানা চপল বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিচ্ছি। তবে এখন পর্যন্ত তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি।’

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘ওই দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো তাঁরা ফেসবুকে পদত্যাগের কথা লিখেছেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু তাঁরা এখনো তা করেননি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পরিচিত মুখ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আঞ্জুমান ইকরাকে...

জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরাকে বহিষ্কার

  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান...

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: ঢাবি ছাত্রদল নেতা হামীম

সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে...

;