Home বিনোদন ফাইনালে লাল কার্ডের পর প্রথমবার মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
বিনোদন

ফাইনালে লাল কার্ডের পর প্রথমবার মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

Share
Share

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ফুটবলের সৌন্দর্য শুধু শিরোপা জয়ে নয়, বরং দলের জন্য শেষ পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে লড়াই করার মধ্যেই নিহিত।

ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসির এই মিডফিল্ডারকে। ম্যাচের কয়েক দিন পর ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এনজো লেখেন, ‘সময় যত যায়, ততই বুঝতে পারি একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে।’

তিনি আরও লেখেন, ‘বহু বছর ধরে এই দল আমাদের সবার প্রতিনিধিত্ব করেছে। এই দল শিখিয়েছে, প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়; বরং জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া।’

জাতীয় দলের অংশ হতে পারাকে গর্বের বিষয় উল্লেখ করে এনজো বলেন, ‘যারা সব সময় নিজেদের সর্বোচ্চটা দিয়েছে এবং গর্ব, বিনয় ও অঙ্গীকার নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছে, সেই দলের অংশ হতে পারা আমার জন্য গর্বের।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

তবে নিজের লাল কার্ড কিংবা ফাইনালের নির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে এনজো ফার্নান্দেজ এ পোস্টে আলাদা করে মন্তব্য করেননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড...

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালি। একই সঙ্গে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান...

Related Articles

গুগলে ফোন করে আটলান্টিকের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে বলেছিলাম, ওরা রাজি হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের...

আফগানিস্তান ম্যাচের আগের রাতে দুবাইয়ে শপিংয়ে গিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার?

নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শারজায় গতকাল...

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার বিশ্বরেকর্ড গড়া জয়

৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে গড়তে হতো বিশ্বরেকর্ড। সেই কঠিন চ্যালেঞ্জই...

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে আবারও প্রচারমূলক লাউডস্পিকার চালুর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার...

;