Home আন্তর্জাতিক দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ক্ষোভ প্রকাশ করলেন অরিজিৎ সিং
আন্তর্জাতিক

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ক্ষোভ প্রকাশ করলেন অরিজিৎ সিং

Share
Share

ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের সমালোচনা করেন।

সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেন হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী। সংসদ ভবনের দিকে মিছিল এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং বেশ কয়েকজনকে আটক করে। এ ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারী—উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিক্ষোভের আগের দিন দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। পরে তিনিও ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, সংবিধানসম্মতভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকের অধিকার এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত।

পুলিশি পদক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অরিজিৎ সিং লেখেন, ‘এবার তোমরা ছাত্রদের পেটাচ্ছ? তোমাদের কি লজ্জা করে না? মাননীয় মন্ত্রী ও নেতৃবৃন্দ, এসব হচ্ছেটা কী? তোমরা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছ? সবকিছু মনে রাখা হবে।’

এ ঘটনার পর আরও কয়েকজন শিল্পী ও অভিনয়শিল্পী শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন। তাঁদের মধ্যে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, হুমা কুরেশি ও প্রকাশ রাজ।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হোক।

অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, সংসদমুখী মিছিলের অনুমতি ছিল না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে...

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালের আগে ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে...

Related Articles

জাপানে প্রথম ‘চরম তাপদাহ দিবস’ ঘোষণা, ৩ শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

প্রচণ্ড তাপপ্রবাহে জাপানের মধ্যাঞ্চলের তিনটি শহরে মঙ্গলবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম...

ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন শিক্ষা...

কনডম ব্যবহারে আগ্রহ নেই ৯৭% নারী ও ৮৭% পুরুষের

ভারতে ২০ থেকে ২৪ বছর বয়সী নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত পুরুষদের প্রায়...

মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তাঁর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি...