Home আঞ্চলিক নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত
আঞ্চলিক

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

Share
Share

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ভোররাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব জানান, গত ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ওই অনুষ্ঠান উপলক্ষে স্মৃতিস্তম্ভের চারপাশে কাপড় দিয়ে সাজানো হয়েছিল।

ওসি মাহবুবের ভাষ্য, ভোররাতে দূর থেকে জ্বলন্ত কাপড়ের একটি দলা ছুড়ে মারা হলে তা স্মৃতিস্তম্ভের পাশে থাকা সাজসজ্জার কাপড়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুনের ব্যাপ্তি বেশি দেখা গেলেও ওসি মাহবুব দাবি করেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাই হয়নি।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ফতুল্লার হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। স্মৃতিস্তম্ভটির নিরাপত্তায় উদ্বোধনের পর থেকেই সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...