Home জাতীয় প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী
জাতীয়

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

Share
Share

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে তিনটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু ছিল। নতুন দুটি যুক্ত হওয়ায় এখন মোট পাঁচটি গাড়ির মাধ্যমে দ্রুততম সময়ে মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার প্রক্রিয়া চূড়ান্ত করার উদ্যোগ নিচ্ছে।

নুরুল হক নুর জানান, প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে(বিএমইটি) নিবন্ধন করে বৈধভাবে প্রবাসে গেলে মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট কর্মকর্তা হাফিজুর ৩ দিনের রিমান্ডে

দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ওয়ারেন্ট কর্মকর্তা হাফিজুর রহমানকে ৩ দিনের...

নায়ক মান্নার পোশাকেই ফিরছে পুলিশ

বাংলাদেশ পুলিশের পোশাকের রঙ আবার পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা অলিভ রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার...

Related Articles

ঢাকায়ও লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং করতে সরকার বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ,...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।...

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে বাংলাদেশ ভারত...

বিএনপি সরকারের সমালোচনায় গ্রেপ্তার চার, হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

সরকারের সমালোচনা করার অভিযোগে বাংলাদেশে অন্তত চারজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে...