Home জাতীয় ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি
জাতীয়বিনোদন

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

Share
Share

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে আর নিচে নামার সাহস পাচ্ছিলেন না তিনি। তাঁর ভয়, গাছ থেকে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়েও তাঁকে নামাতে পারেনি। শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিজেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকার একটি নারকেলগাছে ওই যুবককে দেখতে পান স্থানীয় লোকজন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাছ থেকে নিচে নামেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক জামালপুর শহরের বাসিন্দা। গতকাল রাতে তিনি টিক্কাপট্টি এলাকায় একটি নারকেলগাছে ওঠেন। এ সময় স্থানীয় লোকজনের নজরে পড়েন তিনি। লোকজন এগিয়ে এলে গাছ থেকে নামতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গাছের মাথায় বসে থাকেন।

পরে রাত ১০টার দিকে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। নানা কৌশলে তাঁকে নিচে নামানোর চেষ্টা করা হয়। এ সময় গাছ থেকে নেমে এলে ছেড়ে দেওয়া হবে বলে তাঁকে আশ্বস্ত করা হয়। তবে পুলিশ তাঁকে ধরে নিয়ে যেতে পারে—এমন আশঙ্কায় তিনি নামতে রাজি হচ্ছিলেন না।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রবিউল ইসলাম বলেন, প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তাঁর ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। অনেক বুঝিয়েও তাঁকে নামানো যাচ্ছিল না। একপর্যায়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে মানবিক বিবেচনায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আটক এবং গ্রেপ্তার করা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ৩০ বছর বয়সী রীতি খাতুন। সংসার, সন্তান ও...

Related Articles

২০২৭ সালের মধ্যে আসতে পারে চীনের ২০ জে-১০সিই যুদ্ধবিমান

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে চীনের তৈরি ২০টি আধুনিক জে-১০সিই যুদ্ধবিমান।...

কুবি শিক্ষার্থীদের হাতে দুই পুলিশ সদস্য ও সোর্স মারধরের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায়...

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা...

ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন...

;