Home জাতীয় অপরাধ ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে

Share
Share

ভারতের লখনউ শহরের আসিয়ানা এলাকায় ডাক্তারি পড়ার জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী অক্ষত সিং তার বাবা মানবেন্দ্র সিংকে গুলি করে হত্যা করেন।

নিহত মানবেন্দ্র সিং (৪৯) পেশায় মদ ব্যবসায়ী এবং একটি প্যাথলজি ল্যাবের মালিক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, পড়াশোনা ও ভবিষ্যৎ পেশা নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। বাবা চাইছিলেন ছেলে চিকিৎসক হওয়ার প্রস্তুতি নিক, কিন্তু ছেলে এতে অনাগ্রহী ছিলেন।

উত্তরপ্রদেশ পুলিশ জানায়, শুক্রবার ভোরে পারিবারিক তর্কের একপর্যায়ে অভিযুক্ত তার বাবার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি করে। ঘটনার সময় পরিবারের আরেক সদস্য বাড়িতে ছিলেন। পরে মানবেন্দ্র সিং নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে ডায়েরি করা হলে তদন্ত শুরু হয়।

জিজ্ঞাসাবাদে অক্ষতের বক্তব্যে অসংগতি ধরা পড়লে পুলিশ বাড়িতে তল্লাশি চালায় এবং একটি প্লাস্টিক ড্রাম উদ্ধার করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অভিযুক্ত প্রায় এক বছর ধরে হত্যার পরিকল্পনা করছিলেন। তদন্তকারীরা আরও জানিয়েছেন, অতীতে আলোচিত একটি অপরাধের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে পরিকল্পনাটি করা হয়েছিল বলে জেরায় স্বীকার করেছে অভিযুক্ত।

ঘটনাটি লখনউ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সন্তানের ওপর অতিরিক্ত পেশাগত চাপ ও পারিবারিক যোগাযোগের ঘাটতি কখনো কখনো গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

এই ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং আদালতে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...

মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান’

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে একটি পিস্তল ও দুই...