Home জাতীয় ‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ
জাতীয়

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

Share
Share

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় ছয় ছাত্রীর লিখিত বক্তব্য নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি, ‘ইয়ার্কির ছলে’ তারা দেয়ালে এসব লিখেছে। তবে তাদের এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর ভাষ্য, ছাত্রীদের শরীরী ভাষা তেমনটা ছিল না।

গতকাল বৃহস্পতিবার কয়েকজন ছাত্রীর দেয়ালে এসব স্লোগান লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন ও সপ্তম শ্রেণির চারজন ছাত্রীকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সপ্তম শ্রেণির আরও এক ছাত্রী এবং নেপথ্যে থাকা অষ্টম শ্রেণির এক ছাত্রীর নাম সামনে আসে।

আজ শুক্রবার বিদ্যালয় কর্তৃপক্ষের ডাকে অভিযুক্ত ছয় ছাত্রী ও তাদের অভিভাবকেরা উপস্থিত হন। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ছাত্রীদের লিখিত বক্তব্য নেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ্জামান এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফাহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের লিখিত বক্তব্য নেওয়ার পর জেলা প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমসহ শিক্ষক প্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থিরচিত্র সংগ্রহ করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছয় ছাত্রীর মধ্যে একজন পঞ্চম শ্রেণির এবং পাঁচজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা প্রলোভন থেকে নয়, বরং ‘ইয়ার্কির ছলে’ তারা দেয়ালে এসব লিখেছে। তাদের পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, জিজ্ঞাসাবাদের শেষ পর্যায়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী তার লিখিত বক্তব্যে জানায়, ঘটনার সময় ক্যামেরার পেছনে দাঁড়িয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী তাদের দেয়ালে স্লোগান লিখতে নির্দেশ দিয়েছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অভিযুক্তদের মধ্যে একজন দেয়ালে লেখার কথা স্বীকার করেছে। বাকিরা দাবি করেছে, তারা শুধু সেখানে দাঁড়িয়ে ছিল। কী লেখা হবে, তা তারা জানত না বলেও জানিয়েছে।

তবে ছাত্রীদের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা কিন্তু নিরপরাধ কিছু বলছিল না। এমনকি একজনকে বেশ উত্তেজিত অবস্থায় স্লোগান দেওয়ার ভঙ্গিতেও দেখা গেছে।’

এদিকে নেপথ্যে থাকা অষ্টম শ্রেণির অভিযুক্ত ছাত্রীর কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য যাচাই করতে বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের সঙ্গে যোগাযোগ করেছে। আজ বিকেলের মধ্যেই তার বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে জেলা ও পুলিশ প্রশাসন নিয়মিত খোঁজখবর রাখছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীদের কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি। কেবল আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তাদের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির অভিযুক্ত ছাত্রীর বক্তব্য পাওয়ার পর পুরো ঘটনার একটি সারসংক্ষেপ তৈরি করে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। পরে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ ও বিধিমালা অনুযায়ী চূড়ান্ত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক...

মিরপুরে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একটি পুলিশি...

Related Articles

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

২০২৭ সালের মধ্যে আসতে পারে চীনের ২০ জে-১০সিই যুদ্ধবিমান

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে চীনের তৈরি ২০টি আধুনিক জে-১০সিই যুদ্ধবিমান।...

;