Home জাতীয় ৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ
জাতীয়

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

Share
Share

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, জনগণ তাঁকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছেন। একসঙ্গে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে দায়িত্ব পালনের আট মাসে দুর্নীতির একটি পয়সাও তাঁর পকেটে প্রবেশ করেনি, ভবিষ্যতেও করবে না।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বাউফলের বগা হোগলা ব্রিজ এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাজারে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে টিউবওয়েল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিশুদ্ধ পানি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এ সুবিধা নিশ্চিত করতে ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগের পরিবর্তে স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, বাজারসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাউফলের প্রায় পাঁচ লাখ পরিবারের প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে টিউবওয়েলের ব্যবস্থা করা সরকার কিংবা তাঁর একার পক্ষে সম্ভব নয়। তবে কয়েকটি পরিবার সম্মিলিতভাবে আবেদন করলে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

লোহালিয়া নদীর ওপর বগা সেতু নির্মাণ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ইতিমধ্যে সেতুর কাজ শুরু হয়েছে। এটি বাউফলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। অন্তর্বর্তী সরকারের সময়ও এ বিষয়ে চেষ্টা করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাউফলবাসীর দীর্ঘদিনের সমস্যাটিকে গুরুত্ব দিয়ে সেতুর কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন।

দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড ও নিয়োগের বিষয়েও তাঁরা সজাগ রয়েছেন বলে জানান এমপি মাসুদ। সবার সম্মিলিত প্রচেষ্টায় পর্যায়ক্রমে বাউফলের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৬০টির বেশি টিউবওয়েল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মমতাজের মুজাহিদ, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাউফল উপজেলা শাখার সভাপতি মো. মাহমুদুর রহমান, কালিশুরী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আজহারউদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূরসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যু: কথিত বান্ধবী দিশা গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গ্রেপ্তারকৃত ওই তরুণী...

Related Articles

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

২০২৭ সালের মধ্যে আসতে পারে চীনের ২০ জে-১০সিই যুদ্ধবিমান

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে চীনের তৈরি ২০টি আধুনিক জে-১০সিই যুদ্ধবিমান।...

কুবি শিক্ষার্থীদের হাতে দুই পুলিশ সদস্য ও সোর্স মারধরের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায়...

;