Home আঞ্চলিক পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Share
Share

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৭) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ ওই এলাকার ছাবের আহমদের ছেলে। তিন সন্তানের জনক তিনি এবং দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে গাছের শুকনো ডালপালা কেটে পরিষ্কার করছিলেন আমান উল্লাহ। কাজ করার সময় গাছের একটি ডাল বাড়ির সামনের বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। ডালটি সরানোর চেষ্টা করলে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

তার চিৎকার শুনে জেঠাত ভাই বোরহান উদ্দিন খোকন (৩৫) ছুটে এসে তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পেকুয়া বাজারসংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত খোকনকে পরবর্তীতে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জিয়া উদ্দিন জানান, “রোগী এখন শঙ্কামুক্ত। দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।”

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য মো. আশিক বলেন, “গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, তবে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, গাছপালা ও বিদ্যুৎ লাইনের দূরত্ব বজায় রাখা না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তারা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়ালে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...