Home আন্তর্জাতিক নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন জোহরান
আন্তর্জাতিক

নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন জোহরান

Share
Share

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন বলে ঘোষণা দিয়েছেন শহরটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি। তিনি মনে করেন, গাজায় নির্বিচার হামলা চালিয়ে নেতানিয়াহু যুদ্ধাপরাধ করছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জোহরান বলেন, মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহু বিমানবন্দরে নামার সঙ্গেই তাঁকে পুলিশ দিয়ে আটক করা হবে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই বাস্তবে এই গ্রেপ্তার কার্যকর করা প্রায় অসম্ভব এবং ফেডারেল আইনেরও লঙ্ঘন হতে পারে। তবু জোহরানের প্রতিশ্রুতি নিউইয়র্কে প্রতিক্রিয়া তৈরি করেছে, কারণ এ শহরে ইহুদি জনগোষ্ঠীর বসবাস উল্লেখযোগ্য। অন্যদিকে গাজায় দীর্ঘ যুদ্ধের পর শহরের সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনপন্থী সমর্থনও বাড়ছে।

মেয়র নির্বাচনে এগিয়ে থাকা জোহরান এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও একই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “এখন এমন এক সময় যখন শহর ও রাজ্যগুলোকে নিজেদের মূল্যবোধের পক্ষে দাঁড়াতে হবে।” তবে সাবেক মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা মনে করেন, তাঁর এই ঘোষণা রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়।

গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ডেমোক্র্যাট দলের একাংশ এরই মধ্যে নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জরিপে দেখা যাচ্ছে, জোহরান মামদানির অবস্থান নিউইয়র্কের বহু ভোটারের সমর্থন পাচ্ছে, যদিও ইসরায়েলপন্থী লবির চাপও প্রবল থাকবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো, এবার মেসির সতীর্থ ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেডের...

ফিফার বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের চার, নেই ব্রাজিলের কেউ

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে ভক্তদের ভোটে টুর্নামেন্টের সেরা একাদশ বা ‘ড্রিম ইলেভেন’ প্রকাশ করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই একাদশে সবচেয়ে বেশি চারজন...

Related Articles

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান রাহুলের

ভারতের প্রশ্নফাঁস–বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন...

ধেয়ে আসছে ‘নউল’, ২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

  চীনের দক্ষিণাঞ্চলের উপকূলের দিকে এগিয়ে আসছে টাইফুন নউল। ঝড়ের আশঙ্কায় প্রায়...

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

  ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি...