Home জাতীয় গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি
জাতীয়রাজনীতিসাম্প্রতিক

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

Share
Share

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিতর্কিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন কমিশন ও স্পিকারকে দলীয় এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্পর্শকাতর সংবাদ ও আপত্তিকর ভিডিওর প্রেক্ষিতে দলীয়ভাবে একটি উচ্চপর্যায়ের তদন্ত পরিচালনা করা হয়। নিরপেক্ষ তদন্তে তার বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে আরও জানা যায়, গত ২২ জুলাই (বুধবার) জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই বহিষ্কারাদেশ অনুমোদন করা হয়। সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুলিপি এবার প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠিয়ে তাঁর সংসদীয় পদের বিষয়ে প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলো।

সম্প্রতি এমপি গাজী নজরুলের কয়েকটি অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। দলীয় শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড ভঙ্গের অপরাধে জামায়াত তার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেয়। নির্বাচন কমিশন ও স্পিকারের কাছে চিঠি পৌঁছানোর পর এবার এই বিতর্কিত এমপির সংসদ সদস্য পদ থাকবে কি না—তা নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামের প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ে...

Related Articles

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...

‘চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না’: শফিকুর রহমান

  চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের...

‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে

  শিয়ালের হুক্কাহুয়া ডাক কিংবা শিয়ালপণ্ডিত নামে কাউকে ব্যঙ্গ করা—ছোটবেলায় এমন উপমা...