Home আন্তর্জাতিক আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান রাহুলের
আন্তর্জাতিক

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান রাহুলের

Share
Share

ভারতের প্রশ্নফাঁস–বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার নয়াদিল্লিতে নিজ বাসভবন ‘১০ জনপথে’ আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

পোস্টে রাহুল গান্ধী বলেন, গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য তিনি গর্বিত। তিনি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষাব্যবস্থা সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করেন।

শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করে রাহুল বলেন, ভয় না পেয়ে সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি কৃষক, শ্রমিক, দরিদ্র এবং সরকারের নীতিতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সত্যিকারের সাহস হলো সাংবিধানিক পথে নিজের মর্যাদার জন্য অবিচল থাকা। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দেওয়ার সময় এসেছে। ভয় পাবেন না।’

এদিকে, আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাঁদের হয়রানি না করার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া।

সরকার দাবিগুলো মেনে নেওয়ায় টানা ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিজেপি। একই সঙ্গে সংগঠনটি সব আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি...

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে তাঁর ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে...

Related Articles

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...