Home জাতীয় অপরাধ বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত
অপরাধ

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী এলাকার তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন শান্ত সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, রাতে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তরা নিজাম উদ্দিন শান্তর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো শেষ হয়নি বিচারিক কার্যক্রম

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২...

পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

  নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...