Home আন্তর্জাতিক আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার
আন্তর্জাতিক

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

Share
Share

 

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি সরকার মেনে নিয়েছে। এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। খবর টাইমস অব ইন্ডিয়া।

শনিবার জন্তর মন্তরের আন্দোলনস্থলে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকা বলেন, সংগঠনের সব দাবি সরকার গ্রহণ করেছে। তাই আন্দোলনকারীদের অবিলম্বে বিক্ষোভ কর্মসূচি শেষ করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যৎ কর্মসূচি ও পরবর্তী কৌশল সম্পর্কে পরে সংগঠনের পক্ষ থেকে জানানো হবে।

এদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক আন্দোলনকারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, শুরু থেকেই যারা এই ইস্যুতে আন্দোলন গড়ে তুলেছিলেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ।

আশুতোষ রাংকা বলেন, সিজেপির দাবিগুলো কোনোভাবেই চরমপন্থী ছিল না; বরং সেগুলো ছিল সাধারণ ও মৌলিক দাবি। সরকারের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তে সেটিই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, অন্য মন্ত্রণালয় নিয়ে পারদর্শী হলেও নিজের মন্ত্রণালয়...

১৬ কেজির বেশি ওজনের সোনার দুল তৈরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়ল জুয়ালুক্কাস

দুবাইয়ে ১৬ কেজিরও অধিক ওজনে এক জোড়া চোখ ধাঁধানো সোনার কানের দুল তৈরি করে বিশ্বমঞ্চে অনন্য ইতিহাস গড়েছে প্রখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান ‘জুয়ালুক্কাস’। ২২...

Related Articles

নাইজেরিয়ায় বাড়ির সামনে গুলি করে হত্যা ইসলামি বক্তা মাসুসুকাকে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি...

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

যুক্তরাজ্যের ৪টি পারমাণবিক সাবমেরিনের ৩টিই এখন সাগরে

  যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চারটি সাবমেরিনের মধ্যে তিনটি বর্তমানে সাগরে...

;