Home বিনোদন ফিফার বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের চার, নেই ব্রাজিলের কেউ
বিনোদন

ফিফার বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের চার, নেই ব্রাজিলের কেউ

Share
Share

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে ভক্তদের ভোটে টুর্নামেন্টের সেরা একাদশ বা ‘ড্রিম ইলেভেন’ প্রকাশ করেছে ফিফা।

৪-৩-৩ ফরমেশনে সাজানো এই একাদশে সবচেয়ে বেশি চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থেকে। সেমিফাইনালে স্পেনের কাছে বিদায় নেওয়া ফ্রান্সের তিনজন, রানার্সআপ আর্জেন্টিনার দুজন এবং তৃতীয় হওয়া ইংল্যান্ডের একজন খেলোয়াড়ও রয়েছেন এই দলে। এ ছাড়া নরওয়ে ও কেপ ভার্দে থেকে একজন করে জায়গা পেয়েছেন।

তবে টুর্নামেন্টের শেষ ষোলো পর্যন্ত খেলেও ব্রাজিলের কোনো ফুটবলার এই একাদশে স্থান পাননি।

অন্যদিকে, স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেও স্বপ্নের একাদশে জায়গা না পাওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

২০২৬ বিশ্বকাপের ফিফা ড্রিম ইলেভেন

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়োত উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মাঝমাঠ: জুড বেলিংহাম (ইংল্যান্ড), রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স)

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...