Home জাতীয় দেশে ২৬ লাখ বেকার, তাঁদের ৮ লাখ ৮৫ হাজার বিশ্ববিদ্যালয় স্নাতক
জাতীয়

দেশে ২৬ লাখ বেকার, তাঁদের ৮ লাখ ৮৫ হাজার বিশ্ববিদ্যালয় স্নাতক

Share
Share

দেশে বেকার মানুষের সংখ্যা ২৬ লাখ ২০ হাজার। তাঁদের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। অর্থাৎ মোট বেকারের একটি বড় অংশ উচ্চশিক্ষিত। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পরও তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। তরুণ ও স্নাতকদের মধ্যে বেকারত্বের এমন চিত্র উঠে এসেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায়।

গবেষণার তথ্য অনুযায়ী, দেশে সামগ্রিক বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। তবে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে এ হার ৮ দশমিক ০৭ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ক্ষেত্রে বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশ। নারী স্নাতকদের মধ্যে এ হার আরও বেশি, ২০ দশমিক ৪ শতাংশ।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

গবেষণার ফলাফল উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহযোগী নামিরা শামীম। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এ গবেষণায় যুক্ত ছিলেন সৈয়দ এম. হাসেমীও।

গবেষণায় বলা হয়েছে, দেশে সামগ্রিক বেকারত্বের হার তুলনামূলক কম হলেও তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এ হার বেশি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উল্লেখযোগ্য অংশ কর্মসংস্থানের বাইরে রয়েছেন। নারী স্নাতকদের মধ্যে বেকারত্বের হার পুরুষদের তুলনায় বেশি।

শুধু বেকারত্ব নয়, কর্মসংস্থানের মান নিয়েও উদ্বেগের চিত্র উঠে এসেছে গবেষণায়। এতে দেখা গেছে, কর্মরত তরুণদের বড় একটি অংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। ফলে তাঁদের অনেকেরই নিয়মিত আয়ের নিশ্চয়তা, চাকরির নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নেই। অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও তা সবার জন্য স্থিতিশীল জীবিকা নিশ্চিত করতে পারছে না।

গবেষণার ফলাফল নিয়ে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সুযোগ তৈরি হলেও তা বাস্তব ফলে রূপ নিচ্ছে না। সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে স্থান দিতে হবে। স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আঞ্চলিক অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন মাঠপর্যায়ে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেন। এ জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জাঁ পেসমে বলেন, প্রবৃদ্ধির বর্তমান মডেল আর যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। প্রবৃদ্ধিকে কর্মসংস্থানে রূপান্তরের প্রক্রিয়ায় স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলায় দক্ষতা উন্নয়ন, ব্যবসাপ্রতিষ্ঠান, অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগের বিষয়ে নতুন করে মনোযোগ দেওয়া প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হালিমুল...

;