Home জাতীয় খুলনা রেলস্টেশনে আবারও কালি দিয়ে ঢেকে দেওয়া হলো রবীন্দ্রনাথের গ্রাফিতি
জাতীয়

খুলনা রেলস্টেশনে আবারও কালি দিয়ে ঢেকে দেওয়া হলো রবীন্দ্রনাথের গ্রাফিতি

Share
Share

খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আবারও কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রোববার সকালে বিষয়টি সবার নজরে আসে। শনিবার মধ্যরাত থেকে রোববার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। জুলাই গণ-অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়।

এর আগে গত ৫ নভেম্বর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় লোকজন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পরদিন ৬ নভেম্বর কেসিসির প্রশাসক গ্রাফিতিটি নতুন করে আঁকার নির্দেশ দেন। ওই দিন বিকেলেই সেটি আবার আঁকা হয়। ২২ নভেম্বর সেই গ্রাফিতিতেই আবার কালি দেওয়ার ঘটনা ঘটল।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরোনো যশোর রোডের পাশের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের গ্রাফিতি রয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথের গ্রাফিতিটিই কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সড়কে লোকজন কম ছিল। দোকান বন্ধ ছিল। এই সুযোগটা কাজে লাগানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।’

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘একটা ছবি মুছে দিয়ে একটা মানুষকে অস্বীকার করার সুযোগ নাই। যারা এটি করেছেন, তাদের মানুষ ঘৃণার চোখেই দেখেছে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এসব কাজ থেকে বিরত থাকুন।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টি কমলেই আমরা আবার গ্রাফিতি নতুন করে আঁকব। যতবার মুছবে, ততবারই আঁকব।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হালিমুল...

;