Home আঞ্চলিক দাফনের ১৫ দিন পর জীবিত ফিরে এলো কিশোর রবিউল
আঞ্চলিকজাতীয়

দাফনের ১৫ দিন পর জীবিত ফিরে এলো কিশোর রবিউল

Share
Share

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন রবিউল ইসলাম (১৬) নামের এক কিশোর। পরিবার ও স্বজনরা তাকে মৃত ভেবে দাফন করেছিলেন ১৫ দিন আগে। শুধু তাই নয়, তাকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে মামলা পর্যন্ত করেছিলেন তার মা। অথচ গত শুক্রবার (২২ আগস্ট) জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে আসে সেই কিশোর রবিউল এই ঘটনা গ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

রবিউল ইসলাম ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে। স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। গত ২৬ জুলাই কাজের জায়গা থেকে নিখোঁজ হওয়ার পরই পরিবার তাকে খুঁজে ফিরছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রবিউলের স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি রবিউলের বলে শনাক্ত করেন।

৬ আগস্ট মরদেহটি নিজ গ্রামে দাফন করা হয়। এরপর ৮ আগস্ট রবিউলের মা পারুল বেগম কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় বগুড়া রেস্তোরাঁর মালিক বুলবুল মিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়। রবিউলকে হত্যার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধও করেছিলেন স্থানীয়রা।

তদন্ত চলাকালে পরিবারের সদস্যরা হবিগঞ্জের নবীগঞ্জে রবিউলের সন্ধান পান। এরপর তাকে থানায় নিয়ে আসেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে কুলাউড়া থানায় হাজির করা হয় রবিউলকে।
শনিবার (২৩ আগস্ট) মৌলভীবাজার আদালতে হাজির হয়ে জবানবন্দি দেয় রবিউল। সেখানে সে জানায়, নিখোঁজ হয়নি; বরং ইচ্ছাকৃতভাবে আগের রেস্তোরাঁর কাজ ছেড়ে নতুন জায়গায় কাজে যোগ দিয়েছিল। পরে নবীগঞ্জে গিয়ে অবস্থান করলে তার খোঁজ পান পরিবারের সদস্যরা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, রবিউল আত্মগোপনে ছিল। পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাওয়ার পর থানায় খবর দেন। পরে আদালতের নির্দেশে রবিউলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরও বলেন, “যে মরদেহকে রবিউল ভেবে দাফন করা হয়েছিল, সেটি এখনও অজ্ঞাত রয়ে গেছে। মরদেহের সুরতহাল ও অপমৃত্যুর মামলা থানায় বিদ্যমান। নিহত ব্যক্তির পরিবারের সন্ধান পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ভুল শনাক্তের জন্য স্বজনদের অবহেলাকে দায়ী করছেন। অন্যদিকে অনেকে মনে করছেন, পুলিশের আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।
স্থানীয় শিক্ষক আজিজুর রহমান বলেন, “মরদেহ শনাক্তকরণে এ ধরনের ভুল হওয়া খুবই দুঃখজনক। একই সঙ্গে অজ্ঞাত মরদেহটি কার—এটা বের করাও জরুরি।”

এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, যথাযথ মেডিকেল পরীক্ষা বা ডিএনএ যাচাই ছাড়াই কেন মরদেহ হস্তান্তর করা হলো। আইনজীবীরা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে ডিএনএ পরীক্ষাকে বাধ্যতামূলক করা উচিত। অন্যদিকে সামাজিক দিক থেকে ঘটনাটি একটি পরিবারের জন্য যেমন স্বস্তি বয়ে এনেছে, তেমনি অন্য একটি অজ্ঞাত পরিবারের জন্য তৈরি করেছে অনিশ্চয়তা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের জবাব পেল ইরান, প্রস্তাব পর্যালোচনায় তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। প্রাপ্ত ওই জবাব বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।...

ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবাননের যোদ্ধারা

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এবার ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করছে। গোষ্ঠীটি তাদের লড়াইয়ে ছোট আকারের ফাইবার...

Related Articles

আনোয়ারায় প্রশিক্ষণের নামে প্রতারণা,লাখ টাকা নিয়ে পরিচালক উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-য় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নাম ও সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত...

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের...

কুষ্টিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, তিনি সংসদ সদস্য...

‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম’

পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পর সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ ও বিতর্ক...