যুক্তরাজ্যভিত্তিক ডাকসিন সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএসএ)-ইউকের নবনির্বাচিত চেয়ারম্যান ও নতুন ব্যবস্থাপনা কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় নতুন চেয়ারম্যানের সামাজিক, সাংগঠনিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রশংসা করা হয়। এতে বলা হয়, খেলাধুলার মাধ্যমে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, তরুণদের উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায়ের প্রতিভা বিকাশে ডিএসএসএ-ইউকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নতুন চেয়ারম্যান ২০১৭ সালে প্রতিষ্ঠিত ডিএসএসএ-ইউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাউথ সুরমা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জালাপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি ১৯৯৮ সালে তাঁর প্রয়াত বাবার স্মরণে রশিদ আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ব্যবসায়িক ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি এম১ অ্যাক্সিডেন্ট ক্লেইমসের প্রতিষ্ঠাতা এবং দেশি লাউঞ্জ ও ব্রিট বাংলা মিডিয়ার সহমালিক।
অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করা হয়, নতুন নেতৃত্বের অধীনে ডিএসএসএ-ইউকে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির তরুণদের জন্য খেলাধুলার সুযোগ ও প্ল্যাটফর্ম আরও শক্তিশালী করবে।
এ সময় সংগঠনটির ব্যবস্থাপনা কমিটি, খেলোয়াড় ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নতুন কমিটির সফলতা কামনা করা হয়।
Leave a comment