Home আঞ্চলিক মুন্সীগঞ্জ জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষায় প্যারেড ও সাক্ষাৎকার
আঞ্চলিক

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষায় প্যারেড ও সাক্ষাৎকার

Share
Share

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ


মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে কনস্টেবল থেকে নায়েক ও সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই), নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-সশস্ত্র নয়), এএসআই (সশস্ত্র নয়) থেকে উপপরিদর্শক (এসআই-সশস্ত্র নয়) এবং এটিএসআই থেকে টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।

পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম এবং নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আশিকুর রহমান।

পরীক্ষা বোর্ডের কর্মকর্তারা নির্ধারিত বিধিবিধান ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে পরীক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও কর্মদক্ষতা মূল্যায়ন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে যাবে পুলিশ”: ফেনীর পুলিশ সুপার

আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি স্পষ্ট জানিয়ে...

তেহরানে ডিজে, লাইভ মিউজিক ও হুক্কা পরিবেশনে নিষেধাজ্ঞা: অমান্য করলে ক্যাফে বন্ধের হুঁশিয়ারি

ক্যাফে বা রেস্তোরাঁয় অনুমোদিত লাইসেন্সের বাইরে লাইভ মিউজিক আয়োজন, ডিজে পরিবেশনা কিংবা হুক্কা পরিবেশন করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবসা বন্ধসহ লাইসেন্স বাতিল করা হতে...

Related Articles

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

;