Home জাতীয় অপরাধ তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
অপরাধ

তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

Share
Share

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার দুই গুরুত্বপূর্ণ অভিযুক্ত সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে পৃথক রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইন্টারপোল রেড নোটিশ জারি করে। বুধবার পুলিশ সদর দপ্তর বিষয়টি জানিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তনু হত্যা মামলায় পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জাহিদুজ্জামান ও শাহীন আলমকে গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের প্রয়োজনে তাদের ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়ার আগেই তারা দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছে পিবিআই।

এর আগে গত জুনে কুমিল্লার একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশের পর পিবিআই বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি-ঢাকার) মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করে। এর পরিপ্রেক্ষিতেই দুই অভিযুক্তের বিরুদ্ধে পৃথক রেড নোটিশ জারি করা হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর)...

সাজেকে গোলাগুলির মধ্যে নিরাপদে পৌঁছে দেওয়া হলো ২৯৩৩ পর্যটককে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আটকে...

Related Articles

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো....

বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, গ্রেপ্তার ‘পাতানো মামা’

জামালপুরের মেলান্দহে বিয়ের ১৯ দিনের মাথায় বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি...

অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক...

;