Home জাতীয় ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াতের আমির
জাতীয়

ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াতের আমির

Share
Share

যুক্তরাষ্ট্রে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দেশ থেকে পালিয়ে গিয়েও শেখ হাসিনা তাঁর সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। এ ঘটনায় দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন জামায়াতের আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।’

সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম…’

তবে যুক্তরাষ্ট্রে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার বিস্তারিত এবং এ ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে পোস্টে কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করেননি জামায়াতের আমির।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ

ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে...

মুম্বাইয়ে বিক্ষোভ থেকে আটকের পর মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং...

Related Articles

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থানের সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক...

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

;