Home জাতীয় অপরাধ দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও
অপরাধজাতীয়দুর্ঘটনা

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও

Share
Share

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

নিহত তরুণীর পরিচয় শনাক্তে কারও কাছে কোনো তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই সুযোগে রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে ঢুকে বিপুল পরিমাণ...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। তাঁর এ বক্তব্যের একটি ভিডিও...

Related Articles

রামদা নিয়ে বিএনপির অবস্থান, ১৭ মিনিটে শামা ওবায়েদের ফেসবুকে ৩ পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে ফরিদপুরের বিভিন্ন স্থানে রামদাসহ দেশীয়...

মাদারীপুরে লকডাউন ঘিরে সংঘর্ষ, আওয়ামী লীগের কর্মী নিহত; হোটেলে হামলা

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে...

সাংবাদিকতায় শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, সহজ হবে নিবন্ধন

সাংবাদিকতার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নেই। তবে সাংবাদিকদের নিবন্ধন প্রক্রিয়া...

সাবেক ছাত্রদল নেতার বাসায় মাদক সেবন, ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

বরগুনার বেতাগী উপজেলায় ছাত্রদলের সাবেক এক নেতার বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের...

;