Home আন্তর্জাতিক ট্রাম্পের ছবিসহ ২৫০ ডলারের নোট চালুর জন্য চাপ, অসম্মতিতে চাকরিচ্যুতি
আন্তর্জাতিক

ট্রাম্পের ছবিসহ ২৫০ ডলারের নোট চালুর জন্য চাপ, অসম্মতিতে চাকরিচ্যুতি

Share
Share

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের রাজনৈতিক কর্মকর্তাদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ছবিসংবলিত ২৫০ ডলারের নতুন নোটের নকশা তৈরিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে এ প্রস্তাবে আইনি ও পদ্ধতিগত আপত্তি তোলার কারণে ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংয়ের (বিইপি) প্রথম নারী পরিচালক প্যাট্রিসিয়া ‘প্যাটি’ সোলিমেনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, ট্রেজারি ডিপার্টমেন্টের দুই রাজনৈতিক কর্মকর্তা—ইউএস ট্রেজারার ব্র্যান্ডন বিচ ও তার উপদেষ্টা মাইক ব্রাউন—গত বছর থেকে নতুন নোটের নকশা তৈরির জন্য কর্মীদের ওপর চাপ প্রয়োগ করে আসছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, কয়েকটি খসড়া নকশায় ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করা হয় এবং সেখানে ট্রাম্প ও অর্থসচিব স্কট বেসেন্টের স্বাক্ষরও অন্তর্ভুক্ত ছিল।
তবে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী, মুদ্রায় জীবিত ব্যক্তির ছবি ব্যবহার নিষিদ্ধ—এ বিষয়টি তুলে ধরে মুদ্রণ ব্যুরোর কর্মকর্তারা আপত্তি জানান। তাদের দাবি, একটি নতুন নোটের নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিশ্চিত করতে দীর্ঘ সময় প্রয়োজন।
আপত্তির পরই বিইপির পরিচালক প্যাট্রিসিয়া সোলিমেনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি এখনো কংগ্রেসে আলোচনাধীন এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...

সেনাদের মোবাইলের ভিডিও দেখে হামলার মূল্যায়ন করছে ইরান, সতর্ক করলেন মার্কিন কমান্ডার

  মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...

আদালতে শুনানির সময় অজ্ঞান উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে

  উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ...

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার...