Home সারা দেশ খাগড়াছড়িতে ‘টিয়ার গ্রাম’
সারা দেশ

খাগড়াছড়িতে ‘টিয়ার গ্রাম’

Share
Share

খাগড়াছড়ি প্রতিনিধি


ভোরের সূর্য ওঠার আগে এবং গোধূলি বেলায় কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পাহাড়ঘেরা খাগড়াছড়ির বন রেঞ্জ অফিসপাড়া। গাছের ডালপালাজুড়ে ঝাঁকে ঝাঁকে বসবাস করছে ‘মদনা টিয়া’ বা লাল-বুক টিয়া পাখি। স্থানীয়দের কাছে এলাকাটি এখন পরিচিত হয়ে উঠেছে ‘টিয়ার গ্রাম’ নামে।
স্থানীয়রা জানান, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আকাশমণি, বট, পাকুড়, মেহগনি, জাম, জারুলসহ বিভিন্ন বড় গাছে এসব টিয়া পাখি আশ্রয় নিয়ে আসছে। ভোরে তারা খাদ্যের খোঁজে দূর-দূরান্তে চলে গেলেও সন্ধ্যার আগে আবার দলবদ্ধভাবে ফিরে আসে এই এলাকায়।
স্থানীয় বাসিন্দা সুমন চাকমা বলেন, শুরুতে এত পাখি দেখে তারা অবাক হয়েছিলেন। এখন এটি প্রতিদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা ও ভোরে এখানে দাঁড়ালে মনে হয় যেন পাখিদের অভয়ারণ্য।
খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, টিয়া পাখিগুলো দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে এখানে বসবাস করছে। শিকার বা উৎপাত থেকে সুরক্ষার জন্য এলাকায় সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পাখিদের খাদ্যের জন্য বিভিন্ন ফলদ গাছ রোপণ করা হয়েছে।
বায়ো-ডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’র সদস্য সমীর মল্লিক বলেন, লোকালয়ের আশপাশে তুলনামূলক নিরাপদ পরিবেশ থাকায় টিয়ারা এখানে আশ্রয় নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বন বিভাগ জানিয়েছে, ‘মদনা টিয়া’ বন্যপ্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি। এদের সুরক্ষায় নিয়মিত নজরদারি ও খাদ্য উপযোগী গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে মন্ত্রীর পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে...

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

Related Articles

নিম্নচাপ দুর্বল হলেও কমছে না বৃষ্টি, আরও অন্তত ১০ দিন বজ্রবৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও দেশের বৃষ্টিপাতের প্রবণতা...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ...

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭ জন নতুন করে

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।...

;