Home জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা
জাতীয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

Share
Share

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে আসায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে দাম করা হয়েছিল ১ হাজার ৭২৭ টাকা। ফলে ওই মাসে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল।

পরে জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।

বিইআরসি ২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির মূল্য নির্ধারণ শুরু করে। কমিশনের ঘোষণা অনুযায়ী, সৌদি আরবের কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করা হয়। কমিশন, জাহাজভাড়া এবং সরবরাহ–সংশ্লিষ্ট অন্যান্য খাতে পরিবর্তনের প্রয়োজন হলে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস–২০২৬-এর কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বৃক্ষরোপণ,...

ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট...

Related Articles

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

;