Home বিনোদন বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার ফ্রি পিজ্জা
বিনোদন

বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার ফ্রি পিজ্জা

Share
Share

ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগান লাল কার্ড দেখানোর পর ৬০ হাজার মিডিয়াম পিজ্জা বিনা মূল্যে দেওয়ার ঘোষণা বাস্তবায়ন করতে যাচ্ছে ডমিনোজ। বিশ্বকাপ শুরুর আগে দেওয়া প্রচারণামূলক অফারের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বকাপ শুরুর আগে ডমিনোজ জানিয়েছিল, টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে তাদের রিওয়ার্ডস কর্মসূচিতে নিবন্ধিত গ্রাহকদের মধ্যে ৬০ হাজার ‘ইমার্জেন্সি পিজ্জা’ বিতরণ করা হবে।

বৃহস্পতিবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২–০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬১তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্ট্রাইকার ফোলারিন বালোগান। এর আগে তিনি দলের প্রথম গোলটি করেন। চলতি বিশ্বকাপে এটি ছিল তাঁর তৃতীয় গোল।

১০ জনের দলে পরিণত হওয়ার পরও যুক্তরাষ্ট্র আরেকটি গোল করে ম্যাচটি ২–০ ব্যবধানে জিতে নেয়। এই জয়ে ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয় পায় দলটি।

ডমিনোজ জানিয়েছে, অফারটি সবার জন্য উন্মুক্ত নয়। ১০ জুন রাত ১২টার মধ্যে প্রতিষ্ঠানটির রিওয়ার্ডস কর্মসূচিতে নিবন্ধন করা গ্রাহকেরা চাহিদার ভিত্তিতে এই অফারের সুবিধা পাবেন। অফারটি ২ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোরবানপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যকালের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তানজিনা আক্তার চৈতি...

হজ ও ওমরাহে গিয়ে ভিক্ষা না করার নির্দেশ: নাগরিকদের কঠোর সতর্কবার্তা পাকিস্তানি দূতাবাসের

সৌদি আরবে পবিত্র হজ ও ওমরাহ পালন করতে গিয়ে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত লঙ্ঘন না করতে নিজ দেশের নাগরিকদের কঠোরভাবে...

Related Articles

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ওয়ার্নারের ১,৫০০ ডলার জরিমানা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে ১ হাজার...

বয়সের ব্যবধান নিয়ে অস্বস্তি ছিল, শুভ্রাকে দূরে সরানোর চেষ্টাও করেছিলেন অনুরাগ

বলিউডে বয়সের বড় ব্যবধানের সম্পর্ক নতুন কিছু নয়। তবে নির্মাতা অনুরাগ কাশ্যপ...

মেসির পথ ধরে এমএলএসে এখন তারকার ঢল

লিওনেল মেসি যাওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) আকর্ষণ বেড়েছে অনেকটাই।...

আইয়ুব বাচ্চুর ২০ গান নতুন আয়োজনে, মিউজিয়ামের জন্য ‘উত্তরাধিকার’

‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’—আইয়ুব বাচ্চুর গাওয়া...