Home আঞ্চলিক খোঁজ নেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্যের, কেউ বলছে ‘দেনার দায়ে’
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

খোঁজ নেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্যের, কেউ বলছে ‘দেনার দায়ে’

Share
Share

চাঁদপুর শহরের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাসসহ তাঁর পরিবারের চার সদস্য দেনার দায়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) তাঁদের নিখোঁজের তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে।

সপরিবারে আত্মগোপনে থাকা অন্য তিন সদস্য হলেন পিন্টু দাসের স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রূপম দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, পিন্টু দাস শহরের মদিনা মার্কেটের নিচতলায় দোকান ভাড়া নিয়ে স্বর্ণালংকার গচ্ছিত ও বন্ধকের ব্যবসা করে আসছিলেন। তবে সম্প্রতি তিনি চরম অর্থনৈতিক সংকটে পড়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। দেনাদারের অব্যাহত চাপ ও হুমকির মুখে তিনি পরিবার নিয়ে গা-ঢাকা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যেই ক্ষুব্ধ পাওনাদাররা চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিতে শুরু করেছেন। রাসেল খান নামের এক ভুক্তভোগী জানান, তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে আড়াই ভরি স্বর্ণালংকার পিন্টুর কাছে বন্ধক রেখেছিলেন। টাকা ফেরত দিয়ে স্বর্ণ চাইতে গেলে পিন্টু তাঁকে পরদিন আসতে বলে দোকান বন্ধ করে উধাও হয়ে যান। এছাড়া জাহিদুল ইসলাম ও শুভঙ্কর মজুমদার নামে আরও দুই ব্যক্তি যথাক্রমে ১২ আনা ও ১০ আনা স্বর্ণ জমা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।

জানা গেছে, পিন্টু দাসের মূল বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী ও প্রাথমিক তদন্তের বরাতে জানা গেছে পিন্টু বিপুল পরিমাণ টাকা ঋণগ্রস্ত ছিলেন। ঋণের দায় এড়াতে তিনি সপরিবারে গা-ঢাকা দিয়েছেন নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তৎপর রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ...

Related Articles

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে অপতৎপরতা চালাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর...

রহনপুর স্টেশন বাজার সমবায় সমিতির সভাপতি মজিবুর, সম্পাদক আব্বাস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের...

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন বলে অভিযোগ থাকা ফার্স্টকমকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায়...

গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা থাকার অভিযোগের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে...

;